দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নাই এই স্লোগানে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করতে প্রত্যন্ত এলাকায় মানুষের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই)।
রোববার (১৫ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এনপিআইয়ের পরিচালক ড. ইঞ্জিনিয়ার ফারুক হোসেন।
ড. ইঞ্জিনিয়ার ফারুক হোসেন বলেন, কারিগরি শিক্ষার বিকল্প নেই। একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে। এই স্লোগানে দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে চলছে। সেই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নাই। কারিগরি শিক্ষার প্রসার হলে বেকারত্ব দূর হবে। তাই বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করতে প্রত্যন্ত এলাকায় মানুষের মাঝে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এই প্রচারণার ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানান তিনি।
জেবি