দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
প্রথমে এই প্রতিষ্ঠানের নবম শ্রেণির পাঁচজন কিশোরীকে ইপিআইয়ের ওয়েবসাইটে (vaxepi.gov.bd) জন্মনিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এইচপিভি টিকা দেওয়ার মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।
টিকাদান ক্যাম্পেইন কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যডভোকেট শাসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভুষণ দাস।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী মোট ৩১ হাজার নয়শ পাঁচ জন কিশোরীকে পাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হবে। ১৮ দিন পর্যন্ত এই কার্যক্রম চলবে।
জেবি