দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের মিঠাপুকুর থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলমগীর হোসেন ও মোক্তার আলীর কাছ থেকে জব্দ করা হয়েছে ২৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন ও ট্রাক।
জানা গেছে, রোববার (১৫ অক্টোবর) দুপুরে মিঠাপুকুর গড়ের মাথা নামক স্থানে দিনাজপুরগামী আঞ্চলিক সড়ক সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক তল্লাশি করে ট্রাকের অতিরিক্ত স্পেয়ার চাকার মধ্যে থেকে ২৮ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে মিঠাপুকুর থানার একটি অভিযানিক দল।
জেলা পুলিশ রংপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় কয়েকজন লোক গাঁজা বিক্রির উদ্দেশে দিনাজপুরগামী আঞ্চলিক সড়ক সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। তাদের পিছু নিয়ে মিঠাপুকুর থানা পুলিশের একটি চৌকস টিম ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করে। পরে ট্রাক তল্লাশি করে স্পেয়ার চাকার মধ্যে থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আলমগীর হোসেন ও মোক্তার আলী জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে এসেছিলেন। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
জেবি