দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, খুলনা-মোংলা রেললাইন চালু হলেই বাগেরহাট পিসি কলেজ থেকে রেললাইন চালু করার দাবি জানিয়েছি আমি। এ বিষয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি খুলনা-মোংলা রেললাইন চালু হলে বাগেরহাট পিসি কলেজ থেকে রেললাইন চালু করা হবে। বাগেরহাট ও খুলনা-মোংলা মহাসড়ক সিক্স লেন করা হবে। এছাড়া অনেকেই বাগেরহাট পৌরসভার রাস্তাঘাট নিয়ে আমাকে বলেন, আমি নিজেও চাই পৌরসভার রাস্তাঘাট ভালো থাকুক। জরুরি ভিত্তিতে আমাদের দুইটি রাস্তার কাজ চলমান রয়েছে। এছাড়া বাদবাকি যে রাস্তাগুলো রয়েছে, আমাকে একটু সময় দিন আশা করছি খুব দ্রুতই এই কাজগুলো সম্পন্ন করা হবে।
রোববার (১৫ অক্টোবর) রাতে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভার সব দুর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীকে পুনরায় ভোট দিয়ে আমাদের নির্বাচিত করতে হবে। এ সময় বাগেরহাট বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে শেখ তন্ময় বলেন, বাগেরহাটে বিএনপির নেতাকর্মী যারা আছে তারা খুলনা ও ঢাকা থেকে রাজনীতি করে। ইনআশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকলে তারা কখনোই বাগেরহাটের রাজপথে এসে রাজনীতি করতে পারবে না। এসময় তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় মতবিনিময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল বাকী তালুকদার, জেলা পূজা ইদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী।
পরে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৬৩টি সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করেন শেখ তন্ময় এমপি এবং সার্বজনীন দুর্গাপূজা মন্দির কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে ১৯ হাজার ও শেখ তন্ময়ের পক্ষ থেকে আরও ১০ হাজারসহ সর্বমোট ২৯ হাজার টাকা করে অনুদানের চেক ও টিশার্ট প্রদান করেন।
এম