দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ তন্ময় বলেছেন, বিএনপি এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করেনি। শিল্প কারকানা, যোগাযোগ, বিদ্যুত কিছুই করেনি। স্বাধীনতাবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে এ দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও খানপুরে বিভিন্ন নির্বাচনি পথসভায় এসব কথা বলেছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের যোগাযোগ, বিদ্যুত, বন্দর, শিল্প কারখানা ও মানবসম্পদ উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদীয়মান অর্থনীতির দেশের স্বীকৃতি পেয়েছে।
তন্ময় বলেন, জিয়াউর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সঙ্গে জড়িত ছিলেন। শুধু তাই নয় তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। তাদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছিলেন। সামরিক শাসন ও স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করে তিনি শত শত মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছেন। নিয়তির নিষ্ঠুর পরিহাস শেষ পর্যন্ত তার সৈনিকেরাই তাকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিএনপিকে সরকারে আনতে স্বাধীনতাবিরোধী জামাতকে প্রতিষ্ঠিত করেছেন এবং ২০০১ সালে তাদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছেন। ২০০৯ সালে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
শেখ তন্ময় বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি, তাদের দোসর ও পৃষ্ঠপোষকদের বঙ্গবন্ধুর বাংলাদেশে ঠাঁই হবে না। বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা সন্ত্রাস নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি শান্তিপূর্ণ ভোট হবে। দলমত নির্বিশেষে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নৌকায় ভোট দেবেন। অন্যরা তাদের ইচ্ছা খুশিমতো ভোট দেবেন।
জেবি