দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজারে চেঙ্গুরিয়া মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৯টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইগাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এস এম এ ওয়ারেজ নাইম।
মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো. নমশের আলম।
রয়েল চ্যালেঞ্জার্স এবং রংধনু ক্লাবের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাটি ১-১ গোলে শেষ হয়। খেলাটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক নাজমুল হাসান নুরুন্নবী।
টুর্নামেন্টের আয়োজক ইউপি সদস্য মো. লালচাঁন মিয়া জানান টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
প্রতিদিন রাত ৯ ঘটিকায় এবং রাত ১০•৩০ ঘটিকায় দুটি করে খেলা অনুষ্ঠিত হবে।
জেবি