দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতার মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের সচিব অধ্যাপক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরশহরের রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাহিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা আছে। তার নেতৃত্বে ৮ অক্টোবর ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শহরের বাজার স্টেশন এলাকায় একটি ঝটিকা মিছিল বের হয়েছিল। ওই দিন রাতেই জামায়াতের দুই নেতা অ্যাডভোকেট মাসুদুর ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
জেবি