দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুরাদনগরে আমেনা খাতুন নামে ৮২ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে কে বা কাহারা হত্যা করেছে। পুলিশ বলছেন, পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ, ডিএসবি ও পিবিআই।
সূত্রে জানা গেছে, বুধবার (১২ অক্টোবর) কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১০ নম্বর যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মোচাগড়া উত্তর পশ্চিম পাড়া মৃত. তালেব আলী ব্যাপারী স্ত্রী আমেনা বেগমকে (৮২) কুপিয়ে হত্যা করেছে কে বা কাহারা। নিহত আমেনা বেগমে ছয় ছেলে এক মেয়ের জননী।
মেয়ে নাজমা বেগম বলেন, আমার মায়ের হত্যার বিচার চাই। ছেলে আলম বলেন, আমি জানি না আমার মাকে কে বা কাহারা কুপিয়ে হত্যা করেছে। আমার মায়ের হত্যার বিচার চাই প্রশাসনের কাছে।
বড় ছেলে ইউসুফ মিয়া বলেন, আমার মা কারো সাথে মনমালিন্য হয়নি। আমার মা কানে জিনিস গলায় স্বর্নের চেইন ছিলো। এই কারনে হয়তো আমার মাকে রাতের আধারে কে বা কাহারা গলায় ও কানের উপর কুপিয়ে হত্যা করেছে। ইউসুফ মিয়া স্ত্রী শিরিনা বেগম বলেন, শ্বাশুড়ি আমেনা খাতুন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পারে।
সকালে নাস্তা তৈরি করে আমার নাতনি তানহা(৪)কে বলি তোমার বড় মাকে ডেকে নিয়ে আসো নাস্তা করতে। তানতা বড় মা ঘরের দরজা খুলে দেখে পায় বড় মা আমেনা খাতুন খাটের উপর রক্তাক্ত অবস্থায় পরে আছেন। তানহা চিৎকার শুনে আমরা গিয়ে দেখি মাথায় গলায় ও হাতে কুপিয়ে হত্যা করেছে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, লোভের কারনেই মহিলাকে হত্যা করেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল বলেন, বিষয়টি তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহিলার ছেলে যদি মামলা করেন তাহলে আমরা মামলা নেব। তাদের মধ্যে এখন শোকাবহ।
অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস বলেন, প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বলা যাবে। লুণ্ঠনের কারণে খুন হয়েছে।
জেবি