দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুতায়িত হয়ে রাইতুল ইসলাম রনি (২১) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১অক্টোবর) দুইটার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জাগিরপাড়া এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাইতুল ইসলাম রনি উমানন্দ জাগিরপাড়া এলাকার আলম বাদশার ছেলে। তিনি উলিপুর উপজেলা শাখা ছাত্রলীগের সক্রিয়কর্মী ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, রনি বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত গয়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান বলেন, রনির মতো একজন সক্রিয়কর্মীকে হারিয়ে আমরা মর্মাহত। আমরা উপজেলা ছাত্রলীগ রনির রুহের মাগফেরাত কামনা করছি।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এ ঘটনায় ইউডি মামলা দায়ের করে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জেবি