দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রীতি সমাবেশ ও দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
আজ ( ১২ অক্টোবর) বৃহস্পতিবার সদর থানার আয়োজনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রউফ সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) আসমাউল হুসনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহাসহ অন্যান্যরা।
এ সময় সদর উপজেলার বিভন্ন পুজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেবি