দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র হালিমুল হক মিরুর নেতৃত্ব বিশাল উন্নয়ন শোভাযাত্রা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার বিসিক বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর ইব্রাহিম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়।
এতে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করে।
এ সময় নৌকায় ভোট প্রার্থনা করে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো শাহজাদপুর উপজেলা শহর।
শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হালিমুল হক মিরু বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। তাই দেশের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি