দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় আ. মজিদ (৬৫) নামে একজন মারা গেছেন। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার কারবালা দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. মজিদ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের মৃত কিচমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ধারে বসে ছিলেন আ. মজিদ। তিনি কানে কম শুনতেন, চোখে কম দেখতেন। কারবালা দিঘির পাড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেবি