দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতীতে ছিনতাই রোধে অটোচালকদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন ঝিনাইগাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ঝিনাইগাতী বাজারের ধানহাটি মোড়ে স্থানীয় অটোচালকদের সঙ্গে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের প্রতারণা প্রতিরোধ ও মাদকের কুফল সম্পর্কে উঠান বৈঠকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা।
এছাড়া এসআই রাজিব সাহা উপস্থিত সবাইকে আরো সচেতন হতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সাবধানে অটো চালালে দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে চালক ও যাত্রীরা।
ইতিমধ্যেই বিভিন্ন স্থানে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীচক্র অটো ছিনতাই করছে। ছিনতাইকারী ও মলম পার্টির প্রতারণা প্রতিরোধে সচেতন হতে হবে সবাইকে। রাতের বেলায় দূরবর্তী যাত্রাকালে অপরিচিত ও সন্দেহভাজন কাউকে নিয়ে যাত্রা করা যাবে না। কারণ অর্থের চেয়ে মানুষের জীবন হচ্ছে অনেক মূল্যবান।
কোথাও কোনো আপত্তিকর ঘটনা ঘটলে তিনি থানা পুলিশকে অবগত করতে অনুরোধ করেন। মাদকের বিরুদ্ধে তিনি বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। যেখানেই মাদক সেখানেই চলবে মাদকবিরোধী অভিযান। কাউকেই ছাড় দেওয়া হবে না।
উঠান বৈঠকে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানাসহ শতাধিক অটো চালকরা উপস্থিত ছিলেন।
জেবি