দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল ও হায়েস কারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকড়া এলাকার তারা মিয়ার ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মোটরসাইকেল চালক নির্দিষ্ট লেন দিয়ে কম গতিতে যাচ্ছিলো তবে হাইস গাড়িটি বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।
সিংগাইর থানার এসআই মো. সুমন মিয়া জানান, হাইস গাড়িটি হেমায়েতপুর থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল আর মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিক থেকে হেমায়েতপুরের দিকে যাচ্ছিলো।
পথিমধ্যে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়ায় মোটরসাইকেল ও হায়েস গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী (চালক) মোহাম্মদ আলী নিহত হয়। এ ঘটনায় হায়েস গাড়িটি ও চালক ইসমাইল (৩৩) পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি