দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেবিদ্বার উপজেলার ১৫ ইউনিয়নে ২১২টি গ্রাম একেকটি ফুল। এই ফুলগুলিকে সুন্দরভাবে ফুটতে দিতে হবে। প্রতিটি গ্রামকে সুন্দর করতে হলে আমাদের সততা, ভদ্রতা, জবাবদিহিতা, ন্যায়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আপনারা আমার পাশে থাকলে আমি এই ২১২ গ্রামকে সুন্দর থেকে সুন্দরতম ফুল হিসেবে ফুটিয়ে তুলব।
বুধবার (১১অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা জাফরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাফরগঞ্জ বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ব ব্যাংকের কৃষি ও অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা।
দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দারের সভাপতিত্বে ও দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সুলতান আহাম্মেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. সাম মিয়া (শানু মেম্বার), জাফরগঞ্জের ইউপি সদস্য আবুল কাশেম ও সুলতান আহমদ, ফতেহাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলেক মেম্বার, আওয়ামী লীগ নেতা মাহবুব আলম মুন্সী, মো. ফরিদ উদ্দিন প্রমুখ।
জেবি