দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্লাম্বার সুপারভাইজার মো. শওকত ইসলাম সবুজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র অর্ডারলি পিয়ন কে. এম আরিফুজ্জামান সোহাগ।
বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত কর্মচারী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রাপ্ত ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান।
এ নির্বাচনে মোট ৩০৬ জন ভোটারের মধ্যে প্রায় ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে শওকত ইসলাম সবুজ পেয়েছেন ২০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রুমেল রহমান পেয়েছেন ৯৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে কে. এম আরিফুজ্জামান পেয়েছেন ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বদিউজ্জামান পেয়েছেন ১৩৭ ভোট। সহ-সভাপতি পদে ১৬০ ভোট পেয়েছেন মো. সোহাগ মিলন ও ১৬২ ভোট পেয়েছেন মো. টিপু সুলতান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইমদাদুল হক টুটুল পেয়েছেন ১২১ ভোট, কোষাধ্যক্ষ পদে খায়রুল ইসলাম পেয়েছেন ১৫৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম পেয়েছেন ১৫৪ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. তিতাস মিয়া পেয়েছেন ২০৪ ভোট, প্রচার ও প্রকশনা সম্পাদক পদে এস. এম ইমরান হাসান পেয়েছেন ১৬৯ ভোট, নির্বাহী সদস্য পদে মো. তরিকুল ইসলাম সর্বোচ্চ সংখ্যক ১৯৩ ভোট, মো. শরিফুল ইসলাম ১৭৯ ভোট এবং মো. হাসান মিয়া ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ধর্ম, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মাহমুদ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমরান হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তারা এ কমিটির দায়িত্ব পালন করবেন।
এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ রিয়াজুল হক, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপ-পরিচালক (হিসাব) মো. আবু ছাইম ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রোগ্রামার মো. ফাইসাল হাবীব, টেকনিক্যাল অফিসার আবু হেনা মো. নাছিমুল জামিল, সেকশন অফিসার মো. সাইফুর রহমান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ভিজিলেন্স কমিটিতে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. শৈবাল চন্দ, প্রকৌশলী মো. নাজমুস সাকিব, কুতুব উদ্দিন চিশতী, সৌরভ ভট্টাচার্য।
জেবি