দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার আদমদীঘিতে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাহামুদ মীম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দিঘড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহামুদ মীম ওই গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে যান মনোয়ারা বেগম (৭০)। এসময় গোয়ালঘরের ভেতর অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি চিৎকার দেন। তার চিৎকার শুনে নাতি মীম গোয়ালে ছুটে গিয়ে দাদিকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হন। প্রতিবেশীরা আহত দাদি ও নাতিকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করেন। আর দাদিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জেবি