দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরাপদ সড়ক চাই এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাসেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি।
সংগঠনের উপজেলা সভাপতি দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকার মিজানুর রহমান হিরু, সাংবাদিক আজাদ মালদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এমএম রহমান সোহেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিবছর বাংলাদেশে ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এ বিষয়ে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।
অনুষ্ঠান শেষে নিরাপদ সড়কের দাগনভূঞা উপজেলা শাখার নতুন অফিসের ফিতা কেটে উদ্বোধন করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
জেবি