দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ের মানুষদের কাছে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানিয়ে জনসংযোগ, মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সীমান্তবর্তী উপজেলার স্থানীয় ডাইয়াকান্দা বাজারে জনসংযোগ, মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ৫ শতাধিক এলাকাবাসী অনুষ্ঠানে যোগ দেন।
জনসংযোগ ও সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন বলেন, আমরা ছোট বেলায় কুপি বাতি জ্বালিয়ে পড়াশোনা করেছি, আর এখন ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের এলাকায় পায়ে হাঁটা ব্যতিত যোগাযোগের কোনো মাধ্যম ছিলো না। আর এখন প্রত্যেকের বাড়ি বাড়ি গাড়ি যায়।
সীমান্ত এলাকায় এই অভূতপূর্ব উন্নয়ন একমাত্র শেখ হাসিনা সরকারের মাধ্যমেই সম্ভব হয়েছে। তিনি আরও জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, রংছাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক অঞ্জন সরকার, রংছাতি ইউনিয়ন পরিষদের ১নম্বর ওয়ার্ড সদস্য রতন মিয়া, রংছাতি ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছোরাব মিয়াসহ প্রমুখ।
জেবি