দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন আবহমানকাল ধরেই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করে আসছে। আর সে কারণেই এদেশে যার যার ধর্ম তারা নির্বিঘ্নে পালন করে আসছে। নিজেরা নিজেদের ধর্মকে সম্মান দিতে হলে অন্যের ধর্মকে সম্মান দিতে হবে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে আয়োাজিত প্রস্তুতি সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বক্তারা প্রয়োজনীয় করণীয় এবং পরামর্শমূলক বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি স্বপন কুমার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ- পরিচালক মানিক দে, নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, ২৬ বিজিবির সহকারী পরিচালক তফসীর আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাধব কর্মকার, নওগাঁ পৌর কমিটর সভাপতি পিযুষ কান্তি সরকার, মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি অজিত চন্দ্র মন্ডল, রানীনগর উপজেলা কমিটির সভাপতি চন্দন কুমার মহন্ত।
খাদ্যমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এক শ্রেণির মানুষ অঘটন ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার সুযোগ তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে ওই সুযোগ সন্ধানি মহল সুযোগ খুঁজতে থাকবে। তিনি সকলকে পূজাকেন্দ্রিক সব ধরনের গুজব থেকে নিয়ন্ত্রণ রাখতে আহ্বান জানিয়েছেন। কারণ কিছু লোক ষড়যন্ত্রমূলক অঘটন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলে সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে তৎপর থাকবে।
নওগাঁ একটি শান্তিপূর্ণ জায়গা। সেই শান্তি অব্যাহত রাখতে সকলকে সচেতন থাকতে অনুরোধ করেন।
জেবি