দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সাটুরিয়ায় ৪৭ টন সরকারি সারসহ দুই ট্রাক চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর রাতে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. আব্দুল সালাম (৪০) তার বাড়ি মাদারীপুরের কালকিনি। তার বাবার নাম আব্দুর রহমান। বাদল মিয়া (৪৫) সে মানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর এলাকার বিশু বেপারির ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে দুই ট্রাক টিএসপি ও ডিএফপি সারসহ ট্রাক চালকদের আটক করা হয়।
চালকরা জানান সার মানিকগঞ্জ বিএডিসি গোডাউন থেকে গাজীপুরের কালিয়াকৈরে মেসার্স বিষ্ণ অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ণ বণিক নামে ব্যবসা প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের সার ক্রয়ের চালান কপি রয়েছে তাদের কাছে। তবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন আটককৃত সার তাদের গোডাউনের নয় এবং তাদের কাছ থেকে ক্রয় করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকচালক দুজনকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি ।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার মেসার্স বিষ্ণ অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ণ বণিক আমাদের ডিলার। তারা নিয়মিত সার নিয়ে থাকেন। তবে এই অক্টোবর মাসে তারা কোন ডিও কেটে এখান থেকে সার উত্তোলন করেননি। আটককৃত সার আমাদের এখান থেকে নেওয়া হয়নি।
জেবি