দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ সদরে এক ব্যক্তিকে জবাই করে হত্যার পর খুনি নিজেই থানায় গিয়ে আত্মসর্মপণ করেছে। রোববার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আলম সেখ (৫৫) ওই এলাকার মৃত জুড়ান সেখের ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম (২৫) একই এলাকার আব্দুল বারিকের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দুপুরে থানার ভেতর প্রবেশ করে সাইফুল ইসলাম নামে এক যুবক বলতে থাকে আমি মানুষ মেরেছি। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনা সর্ম্পকে বর্ণনা দেয়। এরপর ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার বিষয়ে ওসি সিরাজুল বলেন, রোববার বেলা ১২টার দিকে কান্দাপাড়া হাটখোলায় একটি চায়ের দোকানে আলম নামের ওই ব্যক্তি বসে আড্ডা দিচ্ছিল। ওই সময় অভিযুক্ত সাইফুল সেখানে গিয়ে আলমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে প্রথমে তাকে ধারালো ছুরি দিয়ে কপালে আঘাত করলে আলম দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু সাইফুল তাকে ধরে গলাকেটে হত্যার পর নিজেই থানায় চলে আসে। স্থানীয়রা জানিয়েছে, অভিযুক্ত সাইফুল মানসিকভাবে অসুস্থ।
ওসি সিরাজুল বলেন, ভাড়ায় চালিত দুইটি রিকশাভ্যানের মালিক আলম দীর্ঘদিন যাবত শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসছেন। তার সংসারে দুই স্ত্রী ও ৪ মেয়ে রয়েছে।
এইউ