• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

শ্রীরামপুর সড়কে গাড়ি চলে হেলে দুলে 

সাইফুল স্বপন, লক্ষ্মীপুর
  ০৪ অক্টোবর ২০২৩, ২১:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লক্ষ্মীপুরের রামগঞ্জে দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি সড়ক সংস্কার। ফলে ধুলোবালি আর বর্ষা মৌসুমে কাঁদাপানির সঙ্গে যুদ্ধ করে জীবন পার করছে গ্রামবাসী। এমন পরিস্থিতি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মঙ্গলা বাড়ি থেকে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা জুড়ে। সড়কটি ধরে প্রতিদিন সহস্রাধিক গ্রামবাসী উপজেলা শহর, সোনাপুর বাজার, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থানে যেতে চলাচল করলেও পথচারীদের সুবিধার্থে কয়েক বছরেও হয়নি রাস্তা সংস্কার। এ নিয়ে গ্রামবাসী বার বার জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও কোন সুফল পাচ্ছে না। ফলে নিত্যদিনকার চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের নারী-শিশু, বৃদ্ধ থেকে শুরু করে অসুস্থ রোগী ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয় সূত্র জানায়, তাৎকালীন বিএনপি সরকারের আমলে রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ওই সড়কটির নির্মাণ হলেও আওয়ামী লীগের ১৫ বছরের সড়কটিতে আর হাত দেওয়া হয়নি। এতে জনসাধারণের চলাচলের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ওই সড়কটি ধরে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াত রয়েছে। স্থানীয় শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স, নূরানী মাদরাসা, মসজিদসহ আশপাশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের নিত্যদিনকার স্কুলে আসা-যাওয়ার অন্যতম রাস্তা এটি। কিন্তু, সড়কটি সংস্কার না হওয়ায় এ পথ ধরে চলাচল করতে তাদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও অসুস্থ বৃদ্ধদের ক্লিনিক-হাসপাতালে আনা নেয়ায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে পথচারী ও স্থানীয়দের।

সড়কটির ব্যাপারে জানতে চাইলে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার জানায়, বৃষ্টির হলে এখান দিয়ে যেতে খুব সমস্যা হয়। মাটির রাস্তা হওয়ায় কাদাপানিতে ড্রেস নষ্ট হয়ে যায়। এই রাস্তা দিয়ে চলাফেরা করতে আমাদের জন্য অনেক সমস্যা হচ্ছে। আরাফাত হোসেন নামের ১০ম শ্রেণির আরও এক শিক্ষার্থী জানায়, রাস্তায় সবসময় কাদা থাকে। জুতা হাতে নিয়ে আর প্যান্ট গুটিয়ে চলতে হয়। বৃষ্টি হলে সেদিন আর স্কুলে যেতে পারি না। স্কুলে না গেলে স্যাররা বকা দেয়।

সড়ক পথে চলাচলে এলাকাবাসীর এমন পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে গ্রামবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি এই বিষয় একাধিকবার আমাদের পরিষদে বলছি। চেয়ারম্যান এসে দেখে গেছে। তবে উপজেলা ইঞ্জিয়ার ও চেয়ারম্যান আশ্বস্থ করেছে আগামী কয়েকমাসের মধ্যে সড়কটি সংস্কার হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন খান বলেন, রাস্তাটি অনেক পুরাতন। মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করার জন্য মাননীয় সংসদ সদস্য ও উপজেলা এলজিইডি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। এটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আগামী দুই মাসের মধ্যে সংস্কার হবে।

এদিকে উপজেলা এলজিইডি কর্মকর্তা সাজ্জাদ মামুন খান বলেন, ওই স্থানে গিয়ে আমরা সড়কটি পরিদর্শন করে আসবো। উপজেলাব্যাপী সড়কগুলো সংস্কার করা এখন সময়ের দাবি। পর্যায়ক্রমে সবগুলো সড়ক সংস্কার করা হবে। তার দাবি, কিছু সড়ক টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে বৃষ্টি পরিস্থিতির কারণে একটু বিলম্ব হচ্ছে। আশাকরি খুব দ্রুত এই সড়কটিসহ বাকি সড়ক গুলো পর্যায়ক্রমে শেষ হবে।

জেবি

  • লক্ষ্মীপুর
  • গাড়ি
  • রাস্তা
এ সম্পর্কিত আরও খবর
অস্ত্রের মুখে অপহৃত সেই মাদরাসাছাত্র উদ্ধার, আটক ২
অস্ত্রের মুখে অপহৃত সেই মাদরাসাছাত্র উদ্ধার, আটক ২
নড়াইলে রাস্তা আটকে মাশরাফীর নির্বাচনি সভার প্রস্তুতি, জরিমানা
নড়াইলে রাস্তা আটকে মাশরাফীর নির্বাচনি সভার প্রস্তুতি, জরিমানা
নির্বাচন হবে আলিফের মতো সোজা: ডিসি সুরাইয়া জাহান
নির্বাচন হবে আলিফের মতো সোজা: ডিসি সুরাইয়া জাহান
রাস্তাঘাটে যারা আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দেন: প্রধানমন্ত্রী
রাস্তাঘাটে যারা আগুন দিচ্ছে তাদের ধরিয়ে দেন: প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।