• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • রাজশাহী

মানুষের বিপদের বন্ধু নিশাদকে বাঁচতে দিলো না ছিনতাইকারীরা

দেশ টিভি ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নিশাদ আকরামের (২৪) রক্ত ‘ও-নেগেটিভ’। যেকোনো বিপদ, কিংবা রক্ত প্রয়োজন হলে মানুষের জীবন বাঁচাতে ছুটে যেতেন রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী। কিন্তু ছিনতাইকারীরা তাকে বাঁচতে দিলো না। হামলায় গুরুতর আহত হওয়ার ১৬ দিন পর মঙ্গলবার (৩ অক্টোবর) ভোরে মারা যান তিনি। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে হতবিহ্বল বাবা। শিক্ষক, সহপাঠীরাও শোকে পাথর হয়ে গেছেন। তারা বলছেন, শহরের হেঁতেমখা সবজিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাইকারী, মাদকসেবীদের আখড়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহতের শিক্ষক, বন্ধু ও সহপাঠীরা জানান, নিশাদ আকরাম যে কারও বিপদে এগিয়ে যেতেন। নিজের ও-নেগেটিভ রক্ত দিতে চলে যেতেন বিভিন্ন জেলায়। ১৫ সেপ্টেম্বর কীটনাশক পান করে অসুস্থ একজনের সেবায় সারারাত হাসপাতালে থাকেন নিশাদ। পরদিন ভোরে বন্ধুকে নিয়ে রিকশায় করে ছাত্রাবাসে যাচ্ছিলেন। হেঁতেম খাঁ সবজিপাড়ায় দুই ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এ সময় নিশাদের কলার চেপে ধরে একজন, অপরজন মাথায় রামদার উল্টোপাশ দিয়ে আঘাত করে। এতে রাস্তায় পড়ে যান নিশাদ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুজন ছিনতাইকারী তাদের রিকশা থামিয়ে আঘাত করলে চালক ভয়ে গতি বাড়িয়ে দেন। এ সময় নিশাদকে একজন ছিনতাইকারী ধরে রাখায় তিনি রাস্তায় পড়ে যান। দ্রুতগতিতে নিশাদের বন্ধুকে নিয়ে রিকশাটি এগিয়ে যায়। কিছুক্ষণ পর তার বন্ধুটি রিকশা থেকে নেমে দৌড়ে নিশাদের দিকে এসে চিৎকার করতে থাকেন। স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে হাসপাতালে পাঠায়।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিশাদের ময়নাতদন্ত হয়। এ সময় অসহায় শোকার্ত বাবা খলিলুর রহমান বাইরে সন্তানের লাশের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘আমার ছেলেটার ও-নেগেটিভ রক্ত। এই রক্ত খুব বেশি পাওয়া যায় না। তাই খবর পেলেই মানুষের জীবন বাঁচাতে রক্ত দিতে ছুটে যেত। গত মাসেও সিরাজগঞ্জ গিয়ে রক্ত দিয়ে এসেছে। অথচ ছিনতাইকারীরা তাকে বাঁচতে দিলো না।’

তিনি বলেন, ‘আমার ছেলেটা খুবই ভালো ছিল। তিনমাস পরপর রক্ত দিত। যেকোনো বিপদে ছুটে যেত। আমাকে বলত, বিসিএস ক্যাডার হব। বাবা তোমাকে ৩০ হাজার দিলেই তো চলবে? বাকিটা গ্রামের অসহায় মানুষকে দেব। আমি বলতাম, মানুষকে এত রক্ত দাও কেন? তুমি তো অসুস্থ হয়ে যাবে। সে বলত-আমার রক্ত পাওয়া যায় না। তিন মাস পরপর রক্ত দেওয়া যায়। এতে কোনো ক্ষতি হয় না। বরং মানুষের জীবন বাঁচে।’

‘সবাইকে রক্ত দেওয়া ছেলেটা শেষ সময়ে এসে এক ব্যাগ রক্ত পেয়েছিল’ বলেই চোখের পানি মুছতে মুছতে কান্নায় ভেঙে পড়েন খলিলুর রহমান। বলেন, ‘আমার একটাই ছেলে। বড় মেয়ের ১২ বছরের ছোট ছেলে। আমি বাসের টিকিট বিক্রি করি। আয় কম। ছেলেটাকে নিয়েই আমার সব স্বপ্ন। সব আশা। তাকে শেষ করে দিলো। ছিনতাইকারীরা যদি বলত, যা আছে সব দিয়ে দাও। আমার ছেলে দিয়ে দিত। তার প্রাণটা না নিলেই পারতো। এই খুনীদের শাস্তি চাই।’

নিশাদের পরিচিত ওহাব আহমেদ চঞ্চল বলেন, ‘হেঁতেমখাঁ সবজিপাড়া এলাকা মাদকসেবী ও ছিনতাইকারীর আখড়া। এখানে গ্রামের ছেলেরা এসে যখন ছাত্রাবাসে উঠে তাদের টার্গেট করে ছিনতাইকারীরা। রাস্তায় হাঁটার সময় ছিনতাইকারী ও মাদকসেবীরা ইচ্ছে করে ধাক্কা দিয়ে বলে ধাক্কা দিছিস কেন? পাশে ধরে নিয়ে তখন মানিব্যাগ মোবাইল কেড়ে নেয়। প্রায়ই এমন ঘটনা ঘটে। অথচ পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।’

রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক পারভেজ রানা বলেন, ‘নিশাদ আকরাম খুবই ভালো ছাত্র ছিল। খেলাধুলা ছাড়াও নানা রকম সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিল। রাজশাহীকে বলা হয়, এশিয়ার সবচেয়ে সুন্দর শহর। কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই এই শহরে। মানুষের জীবনের নিরাপত্তা না থাকলে সুন্দর শহর দিয়ে আমরা কি করব?’

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, কলেজের সকল শিক্ষার্থী শোকাহত। আমরা এর উপযুক্ত বিচার চাই। শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।

বোয়ালিয়া থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। সেলিম নামের একজন গ্রেপ্তার হলেও অপরজন পলাতক। সেলিমের নামে ছিনতাই, মাদক সেবন ও বিক্রির সাতটি মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে এ ঘটনায় কারা জড়িত তা বের করা হবে। ছিনতাই মামলাটি এখন হত্যা মামলায় হিসেবে গ্রহণ করা হবে।

এদিকে মঙ্গলবার দুপুরে নিশাদ আকরাম রিংকুর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। এ সময় তার বন্ধু, সহপাঠি ও শিক্ষকরা কলেজের দুটি বাস নিয়ে সঙ্গে যায়। বিকেলে জানাজা হবে।

জেবি

  • রাজশাহী
  • ছিনতাইকারী
  • গ্রাম
  • বাড়ি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
বিগ বসের বাড়িতে অসুস্থ প্রতিযোগী
বিগ বসের বাড়িতে অসুস্থ প্রতিযোগী
নির্বাচন বর্জনের ডাক, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ
নির্বাচন বর্জনের ডাক, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ
কর্মীদের মারামারিকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস
কর্মীদের মারামারিকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।