• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম

‘আবেগ কাজ করেছে, বিবেক কাজ করলে এত বড় পাপে জড়াতাম না’ 

দেশ টিভি ডেস্ক
  ০৩ অক্টোবর ২০২৩, ১৫:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মো. হাসানের (৬১) মাথা উদ্ধারে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহতের পুত্রবধূ আনার কলিকে নিয়ে এ অভিযান চালানো হয়। তবে তার দেখানো স্থানে পাওয়া যায়নি মাথা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পিবিআইকে মাথা দেখাতে নিয়ে যাওয়া আনার কলি সোমবার (২ অক্টোবর) সাংবাদিকদের বলেন, ‘আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ। তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তখন যদি আমার বিবেক কাজ করতো, তাহলে এত বড় পাপে নিজেকে জড়িয়ে পড়তাম না। কারও কথা না ভাবলেও একবার আমার সন্তানের কথা ভাবতাম। আমি আমার সন্তানের কথা পর্যন্ত ভাবিনি।’

আনার কলি বলেন, ‘হত্যার পর আমার শ্বশুরকে বস্তার ভেতর ঢুকিয়ে রাখা হয়। এরপর রাতেই টুকরো টুকরো করা হয়। তখন আমি বাসায় ছিলাম না। তারা মরদেহ টুকরো টুকরো করে ব্যাগে ঢুকিয়ে আমাকে ভাত খাওয়ার জন্য ডেকেছিল। পরে আমিসহ স্বামী শফিকুর রহমানের সঙ্গে পতেঙ্গা সি-বিচে গিয়ে মরদেহের একটি অংশ ফেলে দেয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর ভোর ৭টার দিকে আনার কলি এবং তার স্বামী শফিকুর রহমান ওরফে জাহাঙ্গীর এসে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মাথার খণ্ডিত অংশ ফেলে দিয়ে যায়। ঘটনার পর থেকে নিহতের ছোট ছেলে শফিকুর রহমান ও তার স্ত্রী আনার কলি পলাতক ছিল। শুক্রবার আনার কলিকে কক্সবাজার মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার (৩ অক্টোবর) তার রিমান্ড শেষ হবে।’

তিনি বলেন, ‘দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আনার কলিকে নিয়ে কাটা মাথা উদ্ধারে অভিযান চালানো হয়। পিবিআইয়ের ১৫ জনের একটি টিম তল্লাশি অভিযানে অংশ নেয়। প্রথম দিনে তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। তবে মাথা এখনও পাওয়া যায়নি। অভিযান অব্যাহত থাকবে।’

পিবিআইয়ের সহকারী পুলিশ কমিশনার মো. এ কে এম মহিউদ্দিন বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকায় লাগেজভর্তি মরদেহের আটটি খণ্ডিত অংশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুম ও খুনের অভিযোগে অজ্ঞাতদের আসামি করে মামলা করে। পুলিশের পাশাপাশি মামলাটি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে প্রযুক্তিসহ বিভিন্ন চেষ্টায় এ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়।’

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, ‘হাসানের পরিচয় শনাক্তের পর গত ২৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হোসনে আরা এবং বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। পরদিন ২৪ সেপ্টেম্বর তাদের আদালতে সোপর্দ করে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের পাঁচ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৭ সেপ্টেম্বর তাদের আদালতে সোপর্দ করা হয়। এরমধ্যে নিহতের বড় ছেলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে হত্যার আদ্যোপান্ত তুলে ধরেছে।’

মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বাঁশখালী উপজেলার বাসিন্দা মো. হাসান ২৮ বছর পরিবার থেকে পৃথক থাকার পর দুই বছর আগে ফেরেন। পরিবারে স্ত্রীসহ দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। পরিবারে ফেরার পর থেকে ভিটে বিক্রির চেষ্টা করেন হাসান। এ ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়। হাসানকে হত্যার পর ১০ টুকরো করা হয়। এর মধ্যে হাত-পাসহ ৮টি টুকরো ফেলা হয় পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকায়, পেটসহ শরীরের মাঝখানের অংশ ফেলা হয় ইপিজেড থানাধীন আকমল আলী রোডের খালপাড় এলাকার বিলে। মাথার অংশটি ফেলা হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়।

জেবি

  • চট্টগ্রাম
  • নৃশংস
  • হত্যাকাণ্ড
  • শনাক্ত
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।