• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • ঠাকুরগাঁও
  • পীরগঞ্জ

‘তারা আর জীবিত আসলো না, আমরা এর বিচার চাই’

সাকিল আহমেদ, ঠাকুরগাঁও
  ০২ অক্টোবর ২০২৩, ২২:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকার সাভারে নৃশংসভাবে হত্যা হওয়া ঠাকুরগাঁওয়ে বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম ও তাদের ১৪ বছরের ছেলে মেহেদী হাসান জয়ের লাশ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাবুলের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের গরুড়া ফুলবাড়ী গ্রামে। গ্রামের মৃত সইর উদ্দিনের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে বাবুল সবার ছোট।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকার সাভারের আশুলিয়ার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মুক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও ছেলে মেহেদী হাসানের (১৪) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ময়নাতদন্ত শেষে আজ সোমবার ভোরবেলায় তাদের লাশ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গরুড়া ফুলবাড়ী গ্রামে বাবুলদের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনে শামিয়ানার নিচে স্বজনরা বসে আছেন। কারও মুখে কথা নেই। নিঃস্তব্ধ চারপাশ।

বাবুলের বড় ভাই আইনুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবুল পরিবারের সবার ছোট, এ কারণে সে সকলের আদরের ছিল। কিন্তু হঠাৎ করে এভাবে তাকে নৃশংসভাবে মরতে হবে আমরা কখনও এমনটা ভাবিনি।

আইনুল বলেন, প্রায় ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রাম চলে যান ছোট ভাই বাবুল। সেখানে পোশাক তৈরির একটি কারখানায় চাকরি শুরু করে। কয়েক বছর পরে সেখানে সুমি আক্তার নামের এক সহকর্মীকে বিয়েও করেন। তাদের একটি ছেলে সন্তানও হয়। একদিন কাউকে কিছু জানিয়ে নিখোঁজ হয়ে যান সুমি। এরপর ছেলে মেহেদীকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের গ্রামের বাড়িতে রেখে ঢাকায় চলে যান বাবুল।

আশুলিয়ার পোশাক তৈরি কারখানায় কাজ নেন। সেখানে শাহিদা বেগমের সঙ্গে তার পরিচয় হয়। পরে বিয়ে হয় তাদের। শহিদার বাড়ি রাজশাহীর বাগমারা মধ্যপাড়া গ্রামে। সেই থেকে বাবুল শাহিদাকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় থাকতে শুরু করেন। আগের সংসারের ছেলে মেহেদী চাচার বাড়িতে থেকে লেখাপড়া করছিল। কিন্তু গত ঈদুল ফিতরের পর বাবুল ছেলেকে ঢাকায় নিয়ে যান।

বাবুলের বড় বোন মরিয়ম বেগম বললেন, প্রতিবছর দুই ঈদে পরিবার নিয়ে গ্রামে আসতেন বাবুল। সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতো। এবারের ঈদে মিলাদুন্নবী (সা.) এর আয়োজনে বাড়ি আসার কথা ছিল বাবুলের। বাবুলসহ তার পরিবার গ্রামের বাসায় আসবে এজন্য আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু বাবুল আসবে না বলে বড় ভাইকে (আইনুল) জানিয়ে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবুলের সঙ্গে তাদের শেষ কথা হয়। এরপর মুঠোফোন বন্ধ হয়ে যায়।

বাবুলের চাচাতো ভাই মোহাম্মদ হাজী বলেন, বাবুলদের সঙ্গে কারও কোনো ঝামেলা ছিল না। কেন বাবুলসহ তার পরিবারকে এইভাবে নৃসংশভাবে হত্যা করা হলো?

বাবুলদের বাড়ির প্রায় ৬০০ মিটার দূরে রামদেবপুর ফুলবাড়ী কবরস্থান। সেখানে পাশাপাশি দাফন করা হয়েছে মেহেদী, বাবুল ও শহিদাকে। কবরের পাশে ছেলে লোকমান আলীকে নিয়ে কবরের বেড়া তৈরি করছিলেন বাবুলের বড় ভাই ইউসুফ আলী।

এসময় লোকমান আলী বলেন, মেহেদী (বাবুলের ছেলে) আমাদের সঙ্গে খেলাধুলা করত। সাত দিনের জন্য ঢাকায় গিয়ে আর ফিরে আসেনি। আজ তাকে মা-বাবার সঙ্গে কবরে রেখে দিলাম।’

বাবুলের বড় ভাই আইনুল হক বলেন, ভাইটা চাকরি ছেড়ে পরিবার নিয়ে এখানে চলে আসতে চাইছিল। কিন্তু তারা আর জীবিত আসলো না, আসলো লাশ হয়ে। আমরা এর সঠিক বিচার চাই।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বাবুলের বিরুদ্ধে এলাকায় কখনও কোন ধরনের অভিযোগ শুনিনি। সে ভালো একজন মানুষ ছিল। কিন্তু কি এমন হয়েছিল যে এইভাবে গলা কেটে পুরো পরিবারকে হত্যা করা হলো! আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার চাই।

জেবি

  • সাভার
  • হত্যা
  • স্বামী
  • স্ত্রী
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে তুলকালাম
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।