দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিরা আপনাদের দেশে লুকিয়ে আছে। আপনারা তাদের কেন স্যাংশন দিচ্ছেন না, সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না?
রোববার (১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মেজর আফসার উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। সে হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২১ জন নেতাকর্মী প্রাণ হারান। গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান দেশের বাইরে পালিয়ে আছেন। তার ওপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছেন না।
নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, মিয়ানমারে ১০ লাখ মুসলিম নাগরিককে হত্যা ও নির্যাতন করে আমাদের দেশে পাঠানো হয়েছে। মিয়ানমারকে স্যাংশনস দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সরকারপ্রধান। বঙ্গবন্ধু যেমন ভয় পাননি, তার কন্যাও এসব স্যাংশনস ভয় পান না।
বীর মুক্তিযোদ্ধা এসএম মিয়া চাঁন মিয়ার সভাপতিত্বে আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
আরএ