• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু 

দেশ টিভি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৩, ১৩:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকায় স্থাপন করা মঞ্চ সমাবেশ থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তার বক্তব্য শেষে সেখান থেকে কিশোরগঞ্জের উদ্দেশে গাড়ি ছাড়ে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, এই সরকার গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছে, একদলীয় বাকশাল কায়েম করেছে। তারা মানুষকে কোনো ভিন্নমত প্রকাশ করতে দেয় না। আওয়ামী লীগ যেটা বলবে দেশের ১৮ কোটি মানুষ তাই শুনবে এটা হতে পারে না। এই বাংলাদেশের মানুষ ক্ষুধার তোয়াক্কা করে না। তারা গণতন্ত্রের অধিকার চায়।

তিনি আরও বলেন, আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব এবং জনগণের প্রতিনিধিত্বহীন এই সরকার স্বেচ্ছায় বিদায় না নেবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে যাব না। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। যত তাড়াতাড়ি তারা ক্ষমতা থেকে বিদায় নেবে বাংলাদেশের জন্য ততই মঙ্গল হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলন ক্রমান্বয়ে জোরদার হবে। কারণ মানুষ বাঁচতে চায়। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে এই দেশের মানুষের আর বাঁচার উপায় নেই। যদি বাঁচতে চান এবং নিজের ভোট নিজে দিতে চান তাহলে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিন লড়াই হবে, সবাই মিলে লড়াই গড়তে হবে এবং তাতে আমাদের জিততে হবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রোডমার্চ বাস্তবায়নের সমন্বয়কারী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম প্রমুখ।

এর আগে, সকাল ৯টা ৪৩ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় রোডমার্চের আনুষ্ঠানিকতা। রোডমার্চে অংশ নিতে সকাল থেকেই ত্রিশালের বগারবাজারে সমাবেশস্থলে আসেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ রোডমার্চ শুরু হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। রোডমার্চ শুরুর পর সড়কের বিভিন্ন পয়েন্টে ও বাজারে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছে এবং রোডমার্চে যুক্ত হচ্ছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

দলীয় সূত্রে জানা যায়, বগারবাজার থেকে রোডমার্চটি কিশোরগঞ্জ বাইপাসে গিয়ে শেষ হবে। ১১৪ কিলোমিটার এ রোডমার্চে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চায়না মোড়, শম্ভুগঞ্জ, ঈশ্বরগঞ্জ ও কিশোরগঞ্জে সভা হবে। দলের নেতাকর্মীরা বলছেন, দুই হাজারের বেশি গাড়িবহরে ১৫ হাজারের মতো নেতাকর্মীর অংশগ্রহণে হচ্ছে এই রোডমার্চ। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন।

জেবি

  • ময়মনসিংহ
  • রোডমার্চ
  • বিএনপি’
  • জামালপুর
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।