• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • জয়পুরহাট
  • আক্কেলপুর

ইউএনওর স্ত্রীর স্বীকৃতির দাবিতে সড়ক আটকালেন কলেজ শিক্ষিকা

দেশ টিভি ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কলেজ শিক্ষিকা জিনাত আরার সঙ্গে। এরপর আড়াই বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এখন আরিফুল ইসলাম আর তার সঙ্গে যোগাযোগ রাখছেন না। এদিকে জিনাত আরা জানতে পারেন স্বামীর প্রথম স্ত্রী থাকার কথা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ কথা জানতে পেরে ওই কলেজ শিক্ষিকা বুধবার বিকেলে সন্তান নিয়ে স্ত্রীর স্বীকৃতি দাবিতে জয়পুর হাটের আক্কেলপুর উপজেলার ইউএনওর কার্যালয়ে হাজির হন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে ইউএনওর কক্ষে ঢুকতে বাধা দেন। তখন তিনি সন্তান নিয়ে উপজেলা পরিষদের সামনের সড়কে বসে পড়েন।

উৎসুক লোকজন এ সময় জিনাত আরাকে ঘিরে ধরেন। এতে দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ গিয়ে তাকে ইউএনওর কার্যালয়ে নিয়ে যান।

জিনাত আরা দাবি করেন, আক্কেলপুরের ইউএনও আরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থাকা কালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি ২০ লাখ ১০১ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। তিনি প্রথম স্ত্রী থাকার কথা জানতেন না। বিয়ের কাবিননামায় প্রথম স্ত্রী থাকার কথা উল্লেখ করা হয়নি।

ইউএনও অবশ্য এই নারীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন। তবে পরে তালাক দিয়েছেন বলে দাবি তার।

জিনাত আরার অভিযোগ, বিয়ের পর তাদের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। সাপ্তাহিক ছুটিতে আরিফুল দিনাজপুরের বাসায় গিয়ে থাকতেন। পাঁচ–ছয় দিন ধরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তিনি বিভিন্নভাবে চেষ্টা করেও যোগাযোগ করতে পারছিলেন না।

ওই শিক্ষিকা বলেন, ‘বাধ্য হয়ে বুধবার দুপুরে আক্কেলপুরে এসে আমার স্বামী ইউএনও মো. আরিফুল ইসলামের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে গিয়েছিলাম। আমার স্বামী তার নিরাপত্তাকর্মীদের দিয়ে আমাদের দুটি মোবাইল ফোন কেড়ে নেন। তারা আমাকে সেখান থেকে বের করে দেন। এর প্রতিবাদে ইউএনও কার্যালয়ের সামনে প্রধান সড়কের এসে বসে পড়ি। পরে আমাকে তার কার্যালয়ে নিয়ে যায়।’

জিনাত আরার ভাই মুক্তার হোসেন বলেন, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আরিফুল ইসলাম আমার বোনকে গোপনে বিয়ে করেন। আমার বোন শিশুসন্তানসহ স্বামীর কাছে আসেন। কিন্তু ইউএনও তার নিরাপত্তাকর্মী দিয়ে আমাদের হেনস্তা করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বসেছিলাম। ইউএনও তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন। তালাকনামা আমরা দেখেছি। এক সপ্তাহের মধ্যে আমরা এর একটি সমাধান বের করার চেষ্টা করছি।

এক সপ্তাহের মধ্যে একটি সমাধানের আশ্বাস পেয়ে জিনাত আরা রাতেই দিনাজপুরে ফিরে যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান তাকে এই আশ্বাস দেন।

এদিকে বিষয়টি ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, আমাকে ব্ল্যাকমেল করে ট্র্যাপে ফেলে বিয়ে করেছিল মেয়েটি। বিয়ের পর সে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। আরও টাকা নিতেই পরিকল্পিতভাবে কিছু লোকজন নিয়ে আক্কেলপুরে এসেছিল আমাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করতে।

ইউএনও আরও বলেন, আমি তাকে অসম্মান করিনি। বরং সে আমাকে হেনস্তা করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে। তাকে তালাক দিয়েছি। আমি বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।

আক্কেলপুর পৌরসভার প্যানেল মেয়র সাদেকুর রহমান সাংবাদিকদের বলেন, প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে অপরাধের শামিল। একজন ইউএনও ভ্রাম্যমাণ আদালতের বিচারকও। যদি তিনি নিজেই অপরাধ করেন, তাহলে ভ্রাম্যমাণ আদালত বিচার করবেন কীভাবে? এই ঘটনার পর এখানে ইউএনও হিসেবে থাকা তাঁর সমীচীন হবে বলে মনে করি না। এ ঘটনায় এলাকার ভাবমূর্তিও নষ্ট হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী বলেন, আক্কেলপুরের ইউএনওর ঘটনাটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যেহেতু এটি একটি ব্যক্তিগত বিষয়। তবু লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফএইচ

  • জয়পুরহাট
  • আক্কেলপুর
  • ইউএনও
  • কলেজ শিক্ষিকা
  • স্ত্রীর স্বীকৃতি
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।