দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে ও দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকার ভালো কাজ করেনি বলেই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় রঘুনাথপুর এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি আন্দোলন করছে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশের ১৮ কোটি মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, তাদের আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ। আওয়ামী লীগ মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, সরকার ভালো কাজ করেনি তাই সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।
সরকারের নানা সমোলাচান করে মঈন খান বলেন, যে সরকার দেশের গণতন্ত্রকে হরণ করে দেশে বাকশাল কায়েম করেছে। যে সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সেই সরকার কোনোদিন মুক্তিযোদ্ধের চেতনার পক্ষের শক্তি হতে পারে না।
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, তিনি বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছের, আমরা আওয়ামী লীগকে ৩৬ ঘণ্টার আলটিমেটাম দিলাম। পুলিশ ও র্যাব ছেড়ে মাঠে আসেন বিএনপি খেলতে প্রস্তুত আছে।
এর আগে বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অনেক কুখ্যাত রাজনৈতিক নেতা রাজনীতি করেন। তারা আমাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। এবার পালানোর পথ পাবে না। আমাদের নেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ না দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তির দাবি জানাচ্ছি।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু ইউসুফ প্রমুখ।
এর আগে সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন। এদিকে সমাবেশে নেতাককর্মীদের আগমনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের নারায়ণগঞ্জমুখী অংশে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।
জেবি