দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা ঝিনাইগাড়ী এলাকার বিলের খাল থেকে ববিতা নামে ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহত ববিতা উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টার দিকে ববিতা ঘুমানোর কথা বলে নিজ ঘরে যায়। এর ঘন্টাখানেক পর তার বড় বোন ববিতার কক্ষে গিয়ে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে মঙ্গলবার ১০টার দিকে ঝিনাইগাড়ী বিলের খালে জেলেরা মাছ মারতে গিয়ে ববিতার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
এইউ