দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জসিম উদ্দিন (২৭) নামে এক সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কসবা-আখাউড়া সড়কের কসবা পৌর এলাকার ফুলতলী হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন উপজেলার আদ্রা এলাকার বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সিপাহী পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় উপজেলার শাহপুরের সুমন মিয়া নামের আরেকজন যুবক আহত হয়েছেন।
কসবার থানার পরিদর্শক (তদন্ত) ওসি আব্দুল বাছেদ জানান, নিহত জসিম উদ্দিন সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। সোমবার বিকেলে তিনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে কসবা-আখাউড়া সড়কে হাবিবুল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের সামনে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জসিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে গর্তে পড়ে গুরুতর আহত হয়।
তিনিসহ সুমন মিয়া নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত সুমনকে কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
আরএ