দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে একটি বিদেশি পিস্তলসহ রমি নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা রেলস্টেশন এলাকায় ওই যুবক প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ঘুরে বেড়াচ্ছিল।
পরে এসব দেখে স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। আটক ওই যুবক রমি ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের বুলু মন্ডলের ছেলে। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভেড়ামারা রেলস্টেশন এলাকা থেকে রমি নামের ওই যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে। সে পিস্তল কোথা থেকে কিভাবে পেয়েছে তা জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইউ