দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নানা অব্যবস্থাপনা, অনিয়ম, সঠিক কাগজপত্র না থাকায় ময়মনসিংহে ১১টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬টিকে সিলগালা করে দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য অফিস। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চরপাড়া এলাকায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোনো ডাক্তার, নার্স না থাকায় এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করার কারণে আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতালকে সিলগালা করা হয়।
এদিকে ল্যাব টেকনিশিয়ান ও সঠিক কাগজপত্র না থাকায় মহানগর ডায়াগনস্টিক সেন্টার ও মাসুম ডায়াগনস্টিক সেন্টার এবং অপরিচ্ছন্নভাবে অপারেশন থিয়েটার পরিচালনা করায় ২টি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দেওয়া হয়। বাকিদের সাত দিনের মধ্যে কাগজপত্রসহ ক্লিনিকের স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরিয়ে আনতে সতর্ক করা হয়। অভিযানে সিভিল সার্জন নজরুল ইসলাম, সহকারী সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান বলেন, ৬টি ক্লিনিকের কারও লাইসেন্স নেই এবং একটি ক্লিনিক চালাতে গেলে যে কয়জন চিকিৎসক এবং নার্স দরকার আমরা একটিতেও পাইনি। তাই এই ৬টি ক্লিনিককে সিলাগালা করতে বাধ্য হয়েছি। এছাড়া ক্লিনিকের পরিবেশ, অপারেশন থিয়েটারের পরিবেশ এবং ডায়াগনস্টিক সেন্টারে যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো যথাযথ না পাওয়ার কারণে আজ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এইউ