দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকা থেকে বিদেশি পিস্তল, রিভলভার, গুলি, ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিট দ্য প্রেসে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
গ্রেপ্তার আসামিরা হলেন নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকার মো. রকিবের ছেলে মো. রিপন (৩২), ঠাকুরপাড়া এলাকার মো. জানে আলমের ছেলে মো. সাজ্জাদ আলম (২১), উত্তর চর্থা এলাকার কাজী আল মনসুর লিটনের ছেলে কাজী আল রাব্বী (২৯), ঠাকুপাড়া এলাকার মৃত আলী হায়দারের ছেলে মো. মোস্তফা রেজওয়ান হায়দার (২৯)।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মোটরসাইকেল দিয়ে তারা কুমিল্লা নগরীতে প্রবেশ করার সময় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে, ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ করে তাদের ঠাকুরপাড়া বসতবাড়ি হতে তার দেখানো মতে আরও সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, একটি পিস্তলের গুলির খোসা ও দুটি পিস্তলের কভার উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের বরাত দিয়ে আসামিরা জানান, আসামিরা বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে এসব অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে।
উল্লেখ্য, আসামি রিপনের (৩২) বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ তিনটি মামলা, আসামি কাজী আল রাব্বীর (২৯) বিরুদ্ধে একটি মামলা ছাড়া আসামি মো. মোস্তফা রেজওয়ান হায়দারের (২৯) বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ সময় মিট দ্য প্রেসে আরও উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া।
জেবি