• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় হিমাগারেই আলুর দাম ৪৪ টাকা কেজি

দেশ টিভি ডেস্ক
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর বগুড়ার বাজারে কমেছে আলুর সরবরাহ। এ কারণে খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে (৩৫-৩৬ টাকা কেজি) আলু বিক্রি করতে নারাজ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, হিমাগারে আলু সংরক্ষণ করে রাখা। কর্তৃপক্ষ কম দামে বিক্রি করছে না। বেশি দামে ব্যবসায়ীরা কিনে এনে সরকার নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে। এদিকে বেশি দামে বিক্রি করলে আবার জেল-জরিমানা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বগুড়াসহ উত্তরাঞ্চলের সর্ববৃহৎ শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাটে পাইকারি শেডে আলু বিক্রি হয়েছে একেবারেই কম। আর শহরের পাইকারি বাজার হিসেবে পরিচিত রাজাবাজারে অধিকাংশ আলুর আড়তদার হিমাগারে দাম বেশি হওয়ায় আড়তে আলু কেনা-বেচা করেনি। হিমাগার থেকে কম দামে আলু না পেলে খুচরা বাজারে কম দামে বিক্রি করা সম্ভব নয় বলে দাবি ব্যবসায়ীদের।

মহাস্থান হাটে আলুর আমদানি নেই উল্লেখ করে রাজা বাজারে ব্যবসায়ী কামাল হোসেন বলেন, অন্যদিন ২০০ থেকে ৩০০ বস্তা আলু কেনা-বেচা হতো মহাস্থানে। সেখানে হাতে গোনা কয়েকজন আলু নিয়ে এসেছে বাজারে।

শিবগঞ্জ উপজেলা কাঁচামাল ব্যবসায়ী ও আড়তদার সমিতির সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম বলেন, মহাস্থান বাজারে আলু তেমন ওঠেনি। যে দুই চারজন আলু এনেছিল তারা ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছে।

‘বাজারে ভয়ে কেউ আলু আনছে না। হিমাগার থেকে পকেটের টাকা দিয়ে বাজারে আলু কিনে এনে কে জেল-জরিমানা দিতে চায়? হিমাগার গেটে আলু বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকা কেজি। সেই আলু বাজারে এনে কে সরকারি দামে বিক্রি করে লোকসান দেবে? এ কারণেই বাজারে আলুর আমদানি কম।’ বলেন, রহিদুল ইসলাম।

মহাস্থান হাটের ইজারাদারের প্রতিনিধি মনিরুজ্জামান মটু বলেন, বাজারে বিগত দিনের চেয়ে আলুর আমদানি একেবারই কমছিল। তবে কয়েক দিন পরে আর এই অবস্থা থাকবে না, কারণ হিমাগারে বেশি দিন আলু রাখা সম্ভব নয়। যেভাবেই হোক ব্যবসায়ীদের তখন বাজারে আলু আনতেই হবে।

হিমাগার থেকে পাকরি আলু ৪৪ টাকা কেজি এবং কার্ডিনাল আলু ৩৫ থেকে ৩৮ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। সেই আলু বাজারে এনে কোনোভাবেই ৪৫ থেকে ৫০ টাকার কমে বেচা সম্ভব নয়। কিন্তু নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করলেই জরিমানা দিতে হবে, এই ভয়ে তেমন আলু বিক্রি হচ্ছে না। বলেন, বগুড়া রাজা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী।

রাজা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, ‘অনেক পাইকার হিমাগারে গিয়ে দাম বেশি শুনে ফেরত আসছেন। হিমাগারে দাম নিয়ন্ত্রণ করা গেলেই বাজারে দাম কমে আসবে। তা না হলে খুচরা বা পাইকারি বাজারে নির্ধারিত দামে আলু বিক্রি করা সম্ভব হবে না।’

শিবগঞ্জ উপজেলার কাফেলা কোল্ড স্টোরেজের হিসাবরক্ষক আক্তারুজ্জামান মিল্টন বলেন, সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামে আলু বিক্রি করলেও ব্যবসায়ীরা লাভবান হবেন। কিন্তু হিমাগার কর্তৃপক্ষের পক্ষে কোনো ভাবেই ব্যবসায়ীদের ওই (পাইকারি) দামে আলু বিক্রিতে বাধ্য করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি হিমাগারে আনসার ও পুলিশের পাশাপাশি প্রশাসনের লোকজন থাকা দরকার।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী বলেন, আজ আলুর বাজারে অভিযান পরিচালনা করা হয়নি। ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে আলু কেনা-বেচা না করলে আগামীতে অভিযান পরিচালনা করা হবে।

জেবি

  • রাজশাহী
  • বগুড়া
  • দাম
  • আলু
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়ায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার
বগুড়ায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার
বগুড়ায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই গ্রেপ্তার
বগুড়ায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।