দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর মাদরাসাছাত্র কাওছার আহমেদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের স্লুইচগেট এলাকার নিষিদ্ধ সোঁতিজাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাওছার আহমেদ রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমানের ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা বলেন, গোসল করতে গিয়ে নিখোঁজ হয় কাওছার আহমেদ। আজ বৃহস্পতিবার সৌঁতিজালে জড়ানো তার মরদেহ পাওয়া যায়। এর আগে এখানকার সৌঁতিজালে জড়িয়ে মারা যায় আইয়ুব আলী নামে এক ব্যক্তির ছেলে। তবুও অবৈধ সৌঁতিজালে মাছ শিকার বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা মনে করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, কাওছার আহমেদ গতকাল বুধবার দুপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে নদীতে দেওয়া সৌঁতিজালের সঙ্গে জড়ানো কাওছারের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে বিষয়টির আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
জেবি