দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফাহিম মোল্যা (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিশু কন্যার মা বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা দায়ের করেন।
এর আগে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ফাহিম মোল্যা ওই গ্রামের আজাদুল মোল্যার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৪ বছরের শিশু কন্যাকে তার নিজ বাড়ি থেকে মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে ফাহিমের বাড়ির ঘরের ভেতর নিয়ে যায়। এরপর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই শিশুর কান্নার চিৎকার শুনে তার মা এগিয়ে আসলে অভিযুক্ত ফাহিম ঘর থেকে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে শিশুর মা স্থানীয় মাতব্বরসহ অন্যান্য লোকজনকে বিষয়টি জানান। পরে শিশুটিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বুধবার রাতে শিশু কন্যার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী শিশু কন্যার মা ফাহিম মোল্যা নামে একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
আরএ