দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার আশুলিয়ায় নারীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার পবনারটেক এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কারতিাস প্রকল্পের যৌথ উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে উপস্থতি ছিলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিসেস রওশন আরা এবং সামাজিক দলের ৩০জন নারী।
বৈঠকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিসেস রওশন আরা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য পরিবারভিত্তিক করণীয়, ভেজাল খাদ্য প্রতিরোধে করণীয় এবং সরকারি সহায়তা সম্পর্কে অবহিত করেন।
পাশাপাশি, কারতিাস উদ্যম প্রকল্পের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভেজাল প্রতিরোধে কমিউনিটিকে সম্পৃক্ত করে র্কাযক্রম বাস্তবায়নের প্রশংসা করে সকল ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলনে যে, ভেজাল খাদ্যমুক্ত সমাজ গড়ার জন্য সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদিকে সাভারের আড়াপাড়া এলাকাতেও একই বিষয়ে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জেবি