দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বড় রাজাকার ছিলেন। তিনি জাফরউল্লাহকে ইঙ্গিত করে বলেন, আপনি পাকিস্তানের সেনাবাহিনীদের খাদ্য সাপ্লাই দিয়েছেন, আপনার সেই খাদ্য খেয়ে পাকিস্তানিরা আমার মা বোনদের ইজ্জত নিয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, জাফরউল্লাহ সাহেব আপনি নৌকা নৌকা করেন, নৌকা কি শেখ হাসিনা আপনাকে দিয়েছে। আপনাকে এখনও নৌকা দেয় নাই। ইনশাআল্লাহ এবার নৌকা আমরা পাব।
তিনি বলেন, আপনি ওপরের নির্দেশে করোনার সময় ঘর থেকে বের হন নাই, করোনাকালীন সময়ে জীবনের মায়া ত্যাগ করে আমি প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে ছিলাম। আমি আমার স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে ভাঙ্গা, সদরপুর ও চর ভদ্রাসন মানুষের পাশে ছিলাম। মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছি, আপনি ভয়ে ঘর থেকে বের হন নাই, আর আপনি বড় বড় কথা বলেন।
নিক্সন আরও বলেন, কাজী সাহেব আপনি বিগত দিনে অনেক ধমক-ভয় দেখাইছেন, আর না। এবার যদি কিছু বলেন ভাঙ্গায় আপনাকে এক মিনিটও দাঁড়াইতে দিব না।
আরএ