দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। তিনি বলেন, সাড়ে চৌদ্দ বছরে আওয়ামী লীগের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ থেকে ঠাকুরের দিঘি বাজার রাস্তায় ১৫ মিটার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
হুইপ গিনি বলেন, বিগত সরকারের আমলে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় এলে দেশ ধ্বংসকূপে পরিণত হবে। এজন্য তিনি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করার আহ্বান জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। দেশি-বিদেশি দালালদের কোনো ষড়যন্ত্রই এ দলের ক্ষতি করতে পারবে না।
হুইপ গিনি আরও বলেন, সরকার গাইবান্ধার জন্য গাইবান্ধা উন্নয়ন প্রকল্প করার আশ্বাস দিয়েছে। এখন অনুমোদনের অপেক্ষায় আছে। গাইবান্ধায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলে কোনো কাঁচা রাস্তা থাকবে না। সর্বক্ষেত্রে উন্নয়ন পরিলক্ষিত হবে।
পরে হুইপ গিনি সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লক্ষীপুর-দাড়িয়াপুর রাস্তায় ২০ মিটার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুটি ব্রিজে ব্যয় হবে প্রায় চার কোটি টাকা।
আরএ