দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে সালিশ মীমাংসায় বিরোধ মেটানোর কথা বলে ডেকে নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর গ্রামের কালিতলা বাজারে এই ঘটনা ঘটেছে। আহত আমির সরদার (৩৬) ও বেলাল সরদার (৪০) পূর্ব ছিলারচর গ্রামের মন্নান সরদারের ছেলে।
পুলিশ ও আহতদের স্বজনরা জানায়, রোববার দুপুরে কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যায় আমির ও বেলালের ছোট ভাই লিয়াকত সরদারের ৫ম শ্রেনিতে পড়ুয়া ছেলে ইয়াসিন সরদার। এ সময় মাঠে খেলতে আসে একই এলাকার আবুল কাশেম সরদারের ছেলে আরিয়ান সরদার। খেলা নিয়ে ইয়াসিন ও আরিয়ানের মধ্যে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি লিখিতভাবে আঙ্গুলকাটা পুলিশ তদন্তকেন্দ্রে জানান ইয়াসিনের দুই চাচা আমির ও বেলাল।
এরই জেরে রাতে আরিয়ানের মামা মামুন বেপারী প্রথমে ইয়াসিনের দুই চাচাকে বিরোধ মেটানোর সালিশের কথা বলে কালিতলা বাজারে ডেকে আনেন। পরে মামুন তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ইয়াসিনের দুই চাচার ওপর হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় দুই ভাই আমির ও বেলালকে। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত দুই ভাইকে উদ্ধার করে রোববার রাত ১০টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
এইউ