দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাসুদেব সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন।
মৃত বাসুদেব সরকার টাঙ্গাইল জেলার দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকালপারসন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসুদেব সরকার গত ১৬ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় পর দিন সকাল পৌনে ১০ টার দিকে মারা যান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন। হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে ১১৪ জন। এরমধ্যে পুরুষ ৮৪, নারী ২৩ ও শিশু রয়েছে ৭ জন।
তিনি আরও বলেন, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এপর্যন্ত ৮ জন মারা গেছেন। ভর্তিকৃত রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
জেবি