দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে মহাসড়কের আরিচাগামী লেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট ও বিশমাইল গেটের মাঝামাঝি ঢালু জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পথচারীরা জানান, এ ঢালু জায়গা দিয়ে কেউ মহাসড়ক পার হন না। কোন অজ্ঞাতনামা গাড়ির চাঁপায় তিনি মারা গেছেন বলে ধারণা তাদের।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া ঘটনাটি কিভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।
জেবি