দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবে স্থাপিত ‘বঙ্গবন্ধু বুক কর্নারসহ’ ক্লাবের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মুজাহিদুল আলম সাগর।
রোববার (১৭ সেপ্টেম্বর) রোববার রাতে তিনি নকলা প্রেসক্লাবের বঙ্গবন্ধু বুক কর্নার পরিদর্শনের উদ্দেশে হাজির হন। ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী প্রেসক্লাবের বুক কর্নারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় নকলা প্রেসক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নুর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রেজাউল হাসান সাফিতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. মুজাহিদুল আলম সাগর ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
নকলা প্রেসক্লাবের কার্যক্রম, বর্তমান পরিচালনা পরিষদ ও ক্লাব পরিচালনার বিষয়ে বিস্তারিত জানার পরে ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
জেবি