দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম নারায়ণ রায় চৌধুরি, এম এ রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান, এ কে আজাদ, রেজাউল ইসলাম শামীম, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন।
অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সাবেক সহসভাপতি খালিদ আবু, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা, শিরিন আফরোজ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মো. হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গত ১ সেপ্টেম্বর এ অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় দাবা, ক্যারাম ও তাস খেলায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
এইউ