দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে নৌকার ভোট সংগ্রহের লক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় তৃণমূল আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোপালপুর বাজারের স্কুল মাঠে বলাইশিমূল ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মতিন। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন খসরু’র সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মোফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ। এ সময় বলাইশিমূল ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জেবি