• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

লক্ষ্য অর্জনে স্থির থাক: যবিপ্রবি উপাচার্য

ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, লক্ষ্য অর্জনে স্থির থাক। তুমি যদি নিজেকে সাহায্য করতে না পারো, তাহলে অন্যকেও সাহায্য করতে পারবে না। পরিশ্রমের মাধ্যমেই নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস’ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস সকালে বিভাগটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, তোমরা যদি নিজেদের তৈরি করতে চাও, তাহলে কঠোর পরিশ্রম কর। কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্যই আসবে না। ভালো টিম গঠনের মাধ্যমেই জীবনের অনেক লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জন করা যায়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যবিপ্রবি গবেষণায় এগিয়ে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এখানেই আন্তর্জাতিকমানের সকল গবেষণা সম্পূর্ণ হচ্ছে। এ বিভাগের শিক্ষকবৃন্দ গবেষণায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তোমারা এ বিভাগটি বেছে নিয়ে ভুল করনি।

অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইকবাল কবীর জাহিদ সভাপতির বক্তব্যে বলেন ‘অণুজীব বিজ্ঞানের বাংলাদেশ তথা সারাবিশ্বে অনেক প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে করোনা মহামারীর সময় তা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ওষুধ ও খাদ্য শিল্পে যবিপ্রবির গ্রাজুয়েটদের বিশেষ মূল্যায়ন রয়েছে। কারণ আমাদের কারিকুলাম আধুনিক ও ব্যবহারিক শিক্ষা সময় উপযোগী। এ ছাড়াও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট গ্রাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে যোগ্যরাই টিকে থাকবে। সুতরাং দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।’

আলোচনা সভায় বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানভীর ইসলাম ও ড. অভিনু কিবরিয়া ইসলামসহ অন্যান্য শিক্ষকগণ নবীনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভাগের পরিচিতি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, একাডেমিক কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রমসহ সমসাময়িক নানা বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান, তনয় চক্রবর্তী, হুমায়রা আনজুমী, সুমাইয়া আফনান জাহিন, প্রথম বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা খাতুন প্রমুখ। নবীনবরণ অনুষ্ঠান পরিচালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফি মান রাইন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে ‘আন্তর্জাতিক মাইক্রোঅর্গানিজম দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবন-কেন্দ্রীয় মসজিদের সামনে হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

জেবি

  • যশোর
  • খুলনা
  • যবিপ্রবি
  • পূর্ণিমা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
‘নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে’
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
দোকানে ঢুকে ব্যবসায়ীকে পেটালেন অধ্যক্ষ, ভিডিও ভাইরাল
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।