দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিয়ম বহির্ভূতভাবে সরকারি গাড়ি ব্যবহার করে সাতক্ষীরায় এসে শোরুম উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ রীমু সরণিতে অবস্থিত একটি কসমেটিকস শোরুম উদ্বোধন করেন তিনি।
এর আগে সরকারি ও এলজিইডির স্টিকার ব্যবহৃত সাদা রংয়ের একটি মাইক্রোবাস চেপে শোরুম সম্মুখে আসেন অপু বিশ্বাস। গাড়িটির নম্বর হলো ঢাকা মেট্রো-চ ১২-০৪২৪।
এসময় উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশও মোতায়েন করা হয়। পরে ফিতা ও কেক কেটে শোরুমের উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, অপু বিশ্বাসের বিমানে করে সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি গাড়িতে করে সেখানে গিয়েছেন।
এদিকে সরকারি গাড়ির বিষয়ে এলজিইডি সাতক্ষীরার সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মানিক হোসেন বলেন, গাড়িটি আমাদের না। তবে সেলিব্রেটি হোক আর যেই হোক না কেন সরকারি গাড়ি সরকারি কাজ ব্যতীত কেউ অন্য কাজে ব্যবহার করতে পারে না। তিনি যদি সরকারি কাজে এসে থাকেন তাহলে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন।
এইউ