দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের হিজলা উপজেলার দুর্গম চরে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে ওই উপজেলার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কামাল সরদার, জামাল সরদার, মানিক সরদার, আলম মীর, মাসুম সরদার, জুয়েল বেপারী ও মেহেদী হাসান মাঝি। তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, গুলির ৩টি খোসা এবং কয়েকটি রামদা জব্দ করে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে হিজলা থানায়। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
এইউ